হাসপাতালের ছাদ থেকে পড়ে রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ছাদ থেকে পড়ে মাহবুব আলী (৩০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। রোববার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাহবুব দিনাজপুর সদরের খালপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। আলসারের সমস্যা নিয়ে ১৫ অক্টোবর তিনি হাসপাতালে ভর্তি হন। এর দুই দিন আগে মাদক সেবনের কারণে কারাবাস শেষে কারাগার থেকে মুক্তি পান তিনি।