হাসপাতালের ছাদের পলেস্তারা খসে নারী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে নুর বানু (৪০) নামের এক নারী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার বেলা আনুমানিক দেড়টার দিকে হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় শিশু ওয়ার্ডের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে ভর্তি হওয়া এক শিশুর মা নুর বানুর ওপর। এতে তিনি সামান্য আহত হন। ওয়ার্ডের দায়িত্বে নিয়োজিত কর্মচারী ও সেবিকারা নুর বানুকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ভবনের পলেস্তারা খসে পড়ার কথা নিশ্চিত করে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন আহমঞ্চদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ছাদের যেসব স্থানে পলেস্তারা খসে পড়েছে কিংবা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, সেসব স্থান থেকে রোগীদের সরিয়ে অপেক্ষাকৃত ভালো জায়গায় রাখা হয়েছে। তিনি বলেন, শিগগিরই এই ওয়ার্ড অন্য ভবনে স্থানান্তর করা হবে।