হাসপাতালের ছাদের পলেস্তারা খসে রোগী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তারা খসে পড়ে গতকাল রোববার এক রোগীর মাথায় মারাত্মক জখম হয়েছে। এ ঘটনায় হাসপাতালের রোগীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার মোহনপুর উপজেলার খানপুর গ্রামের নয়াব আলীর স্ত্রী জোসনা বেগম গত শনিবার রাতে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গতকাল শুয়ে থাকা অবস্থায় সকাল পৌনে ছয়টার দিকে তাঁর মাথায় পলেস্তারা খসে পড়ে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে উদ্ধার করেন। তাঁর মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আলিম বলেন, হাসপাতালের শুধু ওয়ার্ডগুলো নয়, প্রতিটি ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনগুলো মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখালেখি করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না।