হাসপাতালের জানালা দিয়ে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আজ মঙ্গলবার মারা গেছেন হাফিজ (২০) নামের এক যুবক। তিনি নারায়ণগঞ্জের বন্দর এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, আজ সকালে সেখানকার নতুন ১০তলা ভবনের ষষ্ঠ তলার জানালা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন হাফিজ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সকাল ১০টার দিকে তিনি মারা যান।
হাফিজের ভাই আল আমিন সাংবাদিকদের জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে গত রোববার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে জ্ঞান ফিরে আসার পর থেকে প্রলাপ বকতে থাকেন হাফিজ। একপর্যায়ে জানালা দিয়ে লাফ দেন তিনি।