হাসপাতালের দোতলা থেকে পড়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শেরেবাংলা নগরের সোহরাওয়ার্দী হাসপাতালের দুই তলার বারান্দা থেকে পড়ে আজ মঙ্গলবার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আবদুল হক (৪৫)। তাঁর বাড়ি পাবনার দোলনা চরপাড়া গ্রামে।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল হকের স্ত্রী সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। স্ত্রীর সঙ্গে তিনি হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের দুই তলার বারান্দায় অন্যদিকে মুখ করে বসেছিলেন তিনি। তখন হঠাৎ তিনি বারান্দা থেকে পড়ে যান। মাথায় আঘাত পান তিনি।
গুরুতর আহত অবস্থায় আবদুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক বলেন, মাথায় আঘাত পাওয়ায় মো. আবদুল হকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।