হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছর বিদ্যুৎ বিল না দেওয়ায় গত মঙ্গলবার রাজধানীর হাতিরপুরের ব্রাইটন হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)।
ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্সের প্রধান মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১১ সাল থেকে এ হাসপাতালের কাছে বিল বকেয়া রয়েছে। প্রতিষ্ঠানটির কাছে ডিপিডিসির মোট পাওনা দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭০ হাজার টাকা। বকেয়া আদায়ের জন্য গত পাঁচ মাসে আট দফা নোটিশ দেওয়ার পরও হাসপাতাল কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় মঙ্গলবার কর্মকর্তারা গিয়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেন। হাতিরপুল বাজারে অবস্থিত ব্রাইটন হাসপাতালের দুটি পৃথক ভবন রয়েছে।