হাসপাতালের লিফট ছিঁড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের লিফট ছিঁড়ে দুই কর্মচারী আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যার এই দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন লিফট অপারেটর মো. সাইফুল (৩০) ও দারোয়ান মো. করিম (৩৫)। সাইফুল মাথা ও পায়ে আঘাত পেয়েছেন এবং রহিমের পায়ে আঘাত লেগেছে। দুজনকে ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে লিফটটি দোতলা থেকে ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় লিফটের ভেতরে আটকা পড়েন দুজন। শুধু তাঁরা দুজনই লিফটে ছিলেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাঁদের উদ্ধার করে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘আমরা দুজনকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করিয়েছি। ঘটনার কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।’