হাসপাতালের সামনে বিনা চিকিৎসায় মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষটি মারা গেলেন হাসপাতালের প্রধান ফটকে। চিকিৎসা তো দূরের কথা, তাঁকে কেউ হাসপাতালেই নিয়ে যাননি। রাস্তায় পড়ে ছিলেন অন্তত আট ঘণ্টা।অন্যান্য দিনের মতো গতকাল সোমবার হাসপাতালের পরিচালক, অধ্যাপক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, রোগী ও রোগীর লোকজন, এমনকি অনেক সাংবাদিকও ওই ফটক দিয়ে হাসপাতাল ও কলেজে ঢুকেছেন। রাস্তায় পড়ে থাকা মানুষটিরও যে চিকিৎসা প্রয়োজন, তা কারও মনে হয়নি।মারা যাওয়ার আগে ও পরে মানুষটির পরিচয় জানা যায়নি। বয়স ৩০-৩৫ হবে। হাসপাতালের উপপরিচালক সফিকুল আলমকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, ‘রাস্তায় কত লোক পড়ে থাকে, সবার দায়িত্ব তো হাসপাতাল নিতে পারে না।’