হাসপাতালের সেবার মান বাড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় রোগীদের চিকিৎসাসেবার মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন সমিতির আজীবন সদস্যরা। গতকাল সোমবার সকালে শহরের মিজান রোডে ডায়াবেটিক হাসপাতালের মিলনায়তনে এ সভা হয়।
বক্তারা ফেনী ডায়াবেটিক হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন তোলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ জাহানারা বেগম, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান। সভাপতিত্ব করেন ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি আবদুস সাত্তার।
সমিতির আজীবন সদস্যদের মধ্যে বক্তব্য দেন মীর হোসেন ভূঞা, জহির উদ্দিন মাহমুদ চৌধুরী, গিয়াস উদ্দিন, বদিউল আলম, আবু তাহের প্রমুখ।
সভায় আগামী দুই বছরের জন্য আক্রামুজ্জামানকে সভাপতি ও শুসেন চন্দ্র শীলকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের ফেনী ডায়াবেটিক সমিতির কমিটি ঘোষণা করা হয়।