হাসমত এখন ঢাকা মেডিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে বাঘের থাবা থেকে বেঁচে যাওয়া হাসমত সরদার গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ২২ বছর আগে চিংড়ির পোনা ধরতে গিয়ে বাঘের কবলে পড়েছিলেন তিনি।
হাসমতের বাড়ি সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের বিড়ালক্ষ্মী গ্রামে। তাঁর মুখের বাঁ চোয়াল, বাঁ চোখ নেই। মুখের বাঁ দিকটা গামছা দিয়ে ঢাকা। বিদেশি সাংবাদিকদের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এর আগে খুলনা মেডিকেলে তাঁর চিকিৎসা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বার্ন ও প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁর স্বাভাবিক চেহারা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।