হাসান আজিজুল হক ভালো আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক গুরুতর অসুস্থ নন। তিনি গুরুতর অসুস্থ বলে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে যে, তা সঠিক নয়।
হাসান আজিজুল হকের মেয়ে শুচি শুচিস্মিতা প্রথম আলোকে জানিয়েছেন, লেখক কিছুটা অসুস্থ, তবে তাঁর অবস্থা গুরুতর নয়। তিনি কয়েক দিন আগে রাজশাহীতে নিজের বাসায় বাথরুমে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন। তাঁর চিকিত্সা চলছে এবং তিনি ক্রমেই সেরে উঠছেন। তবে বয়স বেশি হওয়ায় তাঁর সেরে উঠতে সময় লাগছে। তিনি চিকিত্সকের নিয়মিত তত্ত্বাবধানে রয়েছেন।