হাসান আজিজুল হকের স্ত্রীর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট কথা-সাহিত্যিক হাসান আজিজুল হকের স্ত্রী শামসুন্নাহার মঞ্জু (৭২) গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।বেশ কিছুদিন ধরে শামসুন্নাহার নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গতকাল বিকেলে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।শামসুন্নাহারের অসুস্থতার খবর শুনে বিকেলেই রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন হাসপাতালে ছুটে যান। রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সোবহান মরহুমার বাসায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী