হাসান আলী খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া রৌহার প্রতিষ্ঠাতা প্রধান (মুহতামিম) হাসান আলী খান (৯৫) গতকাল বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, আট ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বেলা তিনটায় মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাঁকে মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।