হাসান সাইদকে আবার ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুর হত্যাচেষ্টা মামলায় তাঁর স্বামী হাসান সাইদকে আজ রোববার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আবার রিমান্ডের আবেদন করা হবে। মামলার তদারকি কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, চার দফায় সাইদের ছয় দিনের রিমান্ড গতকাল শনিবার শেষ হয়েছে। আজ হাসান সাইদকে আবারও ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে। ডিবির কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে হাসান সাইদের কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি ঘুরিয়ে-ফিরিয়ে আগের কথাই বলছেন। ৫ জুন রাজধানীর ধানমন্ডিতে স্বামী হাসান সাইদের নির্মম নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মনজুর। বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে চিকির‌্যাসাধীন। চিকির‌্যাসকেরা বলেছেন, তাঁর একটি চোখ নষ্ট হয়ে গেছে, অন্যটির অবস্থাও ভালো নয়।