প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাফর) সভাপতিমণ্ডলীর সদস্য হাসান হারুন রশিদ (৫৫) গতকাল মঙ্গলবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বাদ জোহর শ্যামলী জামে মসজিদে তাঁর জানাজা হয়। এতে জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দারসহ দলের নেতারা অংশ নেন। হাসান হারুন রশিদের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ শোক জানিয়েছেন। বিজ্ঞপ্তি।