হাসানকে বিএনপির একাংশের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারকে সমর্থন দিয়েছেন দলের একাংশের নেতা-কর্মীরা। গতকাল সোমবার বিকেলে টঙ্গী থানা বিএনপির কার্যালয়ে সভা করে তাঁকে সমর্থন দেওয়া হয়।নেতা-কর্মীরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী নির্বাচনের জন্য তৃণমূল নেতা-কর্মীরা বিকেল চারটায় টঙ্গী থানা বিএনপির কার্যালয়ে বর্ধিত সভায় যোগ দেন। থানা বিএনপির সভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শাহানশাহ আলমের সভাপতিত্বে সভায় সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের ১৫টি ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাসান উদ্দিন সরকার। পরে সভাপতির বক্তব্যে শাহানশাহ আলম সর্বসমঞ্চতভাবে তৃণমূল নেতা-কর্মীদের পক্ষ থেকে হাসান উদ্দিন সরকারকে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন।