হাসাপাতাল থেকে বখাটে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে বখাটেপনার অভিযোগে সম্রাট (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। সম্রাট খানপুরের আবুল মিয়ার বাসায় ভাড়া থাকে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান প্রথম আলোকে জানান, হাসপাতালটিতে রোগী ও তাদের আত্মীয়দের একশ্রেণীর দালাল ও বখাটেরা নানাভাবে হয়রানি করে—এলাকাবাসীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল ওই অভিযান চালানো হয়। তিনি জানান, সম্রাট হাসপাতালে রোগী ও তাদের আত্মীয়দের উত্ত্যক্ত করার অভিযোগে সম্রাটকে গ্রেপ্তার করা হয়।