হাসি-আনন্দ-গানে কাটাল ডায়াবেটিস আক্রান্ত শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরের শিশু বেবী তাসনীম। রাজধানীর ওয়াইডব্লিউসিএ স্কুলের প্লে গ্রুপের ছাত্রী। ডায়াবেটিস ধরা পড়েছে মাস ছয়েক আগে। সে চেঞ্জিং ডায়াবেটিস ইন চিলড্রেন (সিডিআইসি) প্রকল্পের আওতায় মানিকগঞ্জে দুই দিনের স্বাস্থ্যশিবিরে অংশ নিচ্ছে। ডায়াবেটিস ধরা পড়েছে মাস ছয়েক আগে। তাসনীমের মতো ডায়াবেটিসে আক্রান্ত ১০০ শিশু ২০ ও ২১ ফেব্রুয়ারি মানিকগঞ্জে বেসরকারি প্রতিষ্ঠান প্রশিকার কার্যালয়ে সমবেত হয়েছিল। এই অনুষ্ঠানের আয়োজন করেছিল বারডেম হাসপাতাল ও ইনসুলিন উৎ পাদনকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক।বারডেম হাসপাতালের চিকিৎ সক সাখাওয়াৎ হোসেন বলছিলেন, শিবিরে (ক্যাম্প) আসা শিশুদের সবারই টাইপ-১ ডায়াবেটিস। এই শিশুদের অগ্নাশয়ে কোনো এক অজ্ঞাত কারণে বিটাসেল (বিশেষ ধরনের কোষ) নেই, তাই ইনসুলিন তৈরি হয় না। রক্ত থেকে শরকরা (গ্লুকোজ) কোষে পৌঁছায় না। শিশু ক্রমশ দুর্বল হয়ে পড়ে, ঠিকমতো চিকিৎ সা না পেলে মারাও যায়। নভো নরডিক্সের কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাসুদ জানান, ‘শিশুদের সুশৃঙ্খল জীবন যাপনে উৎ সাহিত করতেই তাঁরা প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করেন। শিবিরে আসা শিশু মিষ্টি রাণি দাস জানায়, চারটি হাসপাতাল ঘুরে যখন বারডেম হাসপাতালে পৌঁছেছিল, তখন তার জ্ঞান ছিল না। কিন্তু এখন সে পুরোপুরি সুস্থ। এখাসে এসে মিষ্টি প্রতিটি খেলায় অংশ নিয়েছে।অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, বারডেম ও নভো নরডিক্সের একটি যৌথ উদ্যোগ সিডিআইসি। এই প্রকল্পের আওতায় এক হাজার শিশু বিনা মূল্যে ইনসুলিন সিরিঞ্জ, গ্লুকোমিটার, স্ট্রিপ পাচ্ছে। তিন মাস পর পর বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষার সুযোগ পাচ্ছে।