হাসি আর হাসবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার হাসি বেগমের (২০) মুখে আর হাসি ফুটবে না। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল বুধবার সকালে পরিবারের সদস্যদের কাঁদিয়ে চলে গেলেন তিনি।
হাসি ডোমারের ভোগডাবুড়ি ইউনিয়নের ভোগডাবুড়ি মাঝাপাড়া গ্রামের মনির উদ্দিনের মেয়ে। প্রেমের সম্পর্কের পর গত ৮ সেপ্টেম্বর একই ইউনিয়নের নিজ ভোগডাবুড়ি গ্রামের সোলায়মান আলীর ছেলে হাসিবুল ইসলামের (২৫) সঙ্গে তাঁর বিয়ে হয়।
হাসির বাবা মনির উদ্দিন অভিযোগ করেন, বিয়ের পর চার লাখ টাকা যৌতুক দাবি করেন হাসিবুল ও তাঁর বাবা। দাবি পূরণ না হওয়ায় তাঁরা বিভিন্ন সময়ে হাসির ওপর শারীরিক নির্যাতন চালাতেন। এরই একপর্যায়ে ১৪ আগস্ট বিকেলে স্বামী, শ্বশুরসহ পরিবারের লোকজন হাসিকে বেধড়ক মারপিট করে আহত করেন। হাসিকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে হাসির মৃত্যু হয়।