হাসিনা-এরশাদ বৈঠক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনকালে সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাবের পর শেখ হাসিনা ও এইচ এম এরশাদের বৈঠক। ছবি: পিআইডি
নির্বাচনকালে সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাবের পর শেখ হাসিনা ও এইচ এম এরশাদের বৈঠক। ছবি: পিআইডি

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়ার দুদিন পর গণভবনে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে এরশাদের সঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, কাজী ফিরোজ রশীদসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতা আছেন।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে সৈয়দ আশরাফুল ইসলাম, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের প্রমুখ উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

গত শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে তাতে বিরোধী দলের সদস্যদের নাম আহ্বান করেন। পরদিন এক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়, সর্বদলীয় সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব ‘স্পষ্ট’ হয়নি।