হাসিনা ও মোদিকে অভিনন্দন রওশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থলসীমান্ত চুক্তি ভারতের পার্লামেন্টে পাস হওয়ায় সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
গতকাল শনিবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এ অভিনন্দন জানান।
রওশন এরশাদ বলেন, স্থলসীমান্ত চুক্তি বিল পাস হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ যা অর্জন করল, তা দেশের অতি সাধারণ মানুষও উপলব্ধি করতে পারছে। তিনি ছিটমহলবাসীর স্বাস্থ্য-শিক্ষাসহ অন্যান্য নাগরিক অধিকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে সরকারকে প্রতি আহ্বান জানান।