হাসিনা খাতুন বাঁচতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী এলাকার বাসিন্দা হাসিনা খাতুনের (৪২) হূদিপণ্ডে ছিদ্রের সৃষ্টি হয়েছে। তিনি বর্তমানে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলছেন, দ্রুত অস্ত্রোপচার না করা হলে তাঁকে বাঁচানো যাবে না। এরই মধ্যে তাঁর চিকিৎসায় বেশ কিছু টাকা ব্যয় হয়েছে। এতে প্রায় নিঃস্ব হয়েছে তাঁর পরিবার। তার পরও হাসিনার উপার্জনক্ষম একমাত্র সন্তান মায়ের চিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ পরিস্থিতিতে মায়ের চিকিৎসায় সহায়তার জন্য সমাজের সর্বস্তরের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: এস কে সাফায়েত হোসেন, সঞ্চয়ী হিসাব নং ২১১-১০১-৭২৮১৪, ডাচ্-বাংলা ব্যাংক, পল্লবী শাখা, মিরপুর, ঢাকা। বিজ্ঞপ্তি।