হাসিনা-খালেদার ঈদের শুভেচ্ছা বিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন।প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সহকারী প্রেস সচিব (এপিএস ২) এম সাইফুজ্জামান শেখর গতকাল বেলা একটা ৪৫ মিনিটে পার্লামেন্টে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাঁর এপিএস এম সুরতুজ্জামানের কাছে ঈদের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে এম সুরতুজ্জামান বিকেল চারটা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঈদের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। খবর ইউএনবির।