প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন ভুয়া প্রকল্পের নামে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশটি গতকাল রোববার পাঠানো হয়েছে বলে দুদক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে। নোটিশে হাসিনা দৌলাকে ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে নোটিশে। চলতি বছরের মাঝামাঝি এ অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক।