হাসিনাকে আদভানির অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে বলেন, আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীকে আদভানি ফোন করেন। এ সময় আদভানি নতুন সরকার গঠনের ও এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
এর আগে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।