হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রতিবছরের মতো এবারও রাজনৈতিক নেতাদের সম্মানে আগামী ২ জুলাই ইফতারের আয়োজন করছেন খালেদা জিয়া। বসুন্ধরা কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, আজ সকাল ১১টার দিকে বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে দাওয়াতপত্রটি পৌঁছে দেন। সেখানে কার্যালয়ের কর্মকর্তা আলাউদ্দিন পত্রটি গ্রহণ করেন বলে তিনি জানান।