হাসিনাকে কেনিয়ার প্রেসিডেন্ট, ভুটানের রাজার অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা ও ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। খবর বাসস ও ইউএনবির।
কেনিয়ার প্রেসিডেন্ট গতকাল সোমবার এক অভিনন্দন বার্তায় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নির্বাচিত করার বিষয়টিকে তাঁর নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার সুস্পষ্ট প্রতিফলন হিসেবে অভিহিত করেন। অন্যদিকে পৃথক বার্তায় ভুটানের রাজা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ-ভুটানের মধ্যকার বন্ধুত্ব ও অংশীদারির বন্ধনকে আরও সুদৃঢ় করায় তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।