হাসিনার নভোথিয়েটার মামলার শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াত জোট আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা ভাসানী নভোথিয়েটার নির্মাণ প্রকল্প-সংক্রান্ত পৃথক দুটি দুর্নীতির মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের ওপর গতকাল মঙ্গলবার শুনানি শুরু হয়েছে। এদিন শেখ হাসিনার আইনজীবীরা বক্তব্য উপস্থাপন শেষ করেছেন। আজ দুদকের আইনজীবীর বক্তব্য উপস্থাপনের পর রায় প্রদান করা হতে পারে। গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রিট দুটির ওপর শুনানি গ্রহণ করেন। আদালতে শেখ হাসিনার পক্ষে শেখ ফজলে নূর তাপস শুনানি করেন। এ ছাড়া শেখ হাসিনার পক্ষে আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন, আবদুল মতিন খসরু এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আক্রাম হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। দুদকের পক্ষে আইনজীবী এ কে এম ফজলুল হক মামলা পরিচালনা করেন।আদালত সূত্র জানায়, গতকাল শুনানিতে দুদকের আইনজীবী সময়ের আবেদন জানিয়ে বলেন, আমরা শুনানির জন্য প্রস্তুত নই। এ পর্যায়ে আদালত বলেন, আট বছর হয়ে গেল, আপনারা প্রস্তুতির সময় পেলেন না। এখন সময় চাচ্ছেন। ফাইল আটকে রাখা কি দুর্নীতি নয়? আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হওয়া উচিত।