প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ‘আজকের তলাফাটা ভাঙা নৌকা হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর নৌকা নয়। এরশাদ যদি মহাজোট থেকে বেরিয়ে যান, তলাফাটা ভাঙা নৌকা নিয়ে শেখ হাসিনা নিজের অধীনে নির্বাচন করেও জিততে পারবেন না।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এ কথা বলেন।আওয়ামী লীগ ও বিএনপির পরিবারতন্ত্রের ধারা উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে তারেক রহমান এবং আওয়ামী লীগের নেতৃত্বে জয় বা শেখ রেহানা আসবেন। এ দেশের প্রধানমন্ত্রী তাঁরা ছাড়া আর কেউ হতে পারবেন না। এ ধারা ভাঙতে হবে।’