হাসিনার প্রশংসায় পুনম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং জানিয়েছেন, অটিজম যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, বিষয়টি দেশের মানচিত্র থেকে বিদেশের মানচিত্রে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
পুনম ক্ষেত্রপাল বলেন, চার দিনব্যাপী অনুষ্ঠানের তিন দিন কোনো দেশের প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার ঘটনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইতিহাসে এই প্রথম ঘটল। আজ শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের ৬৭তম সভার শেষ দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।