হাসিব খানকে মিল্ক ভিটার একক চেয়ারম্যান প্রার্থী করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটার) ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে একক প্রার্থী করা হচ্ছে হাসিব খানকে। এর আগে তিনি দুইবার চেয়ারম্যান ছিলেন।গত শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা টেক্সটাইল মাঠে শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় মিল্ক ভিটার বিভিন্ন অঞ্চলের প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতির সভাপতির মতামতের ভিত্তিতে হাসিব খানকে একক চেয়ারম্যান প্রার্থী এবং শফিকুর রহমানকে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়। আগামী ৮ জানুয়ারি নির্বাচন হবে।