প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা নগরের ইউসুফ হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক ও এ স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষাবিদ হাসেদুল হক গতকাল শুক্রবার সকালে নগরের বিষ্ণুপুরের বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। হাসেদুল হক স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল জুমার নামাজের পর দীর্ঘদিনের কর্মস্থল ইউসুফ হাইস্কুল মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মাগরিবের পর বিষ্ণুপুর এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ২০০৪ সালে কুমিল্লায় অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো কুমিল্লা অঞ্চলের গণিত উৎসবের আহ্বায়ক ছিলেন তিনি।