হাড়গোড়ের ডিএনএ পরীক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করা মানুষের হাড়গোড় ও মাথার খুলির ডিএনএ পরীক্ষা করে প্রকৃত রহস্য উদ্ঘাটন করার দাবি জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের শরিক দল ইসলামী ঐক্যজোট। এ ব্যাপারে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনেরও দাবি করা হয়।গতকাল শনিবার বিকেলে লালবাগে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় নেতারা এ দাবি জানান।গত শুক্রবার সকালে যাত্রাবাড়ী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিসিসি) আবর্জনা ফেলার স্থান থেকে পুলিশ বস্তাবন্দী লাশের টুকরা ও কিছু হাড়গোড় উদ্ধার করে। এ বিষয়ে জরুরি সভা আহ্বান করা হয়।