হায়দরাবাদের কারাগারে বাংলাদেশি বন্দীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদের চঞ্চলগুডা কারাগারে শনিবার এক বাংলাদেশি বন্দী আত্মহত্যা করেছেন। ওই বন্দীর নাম মোহাম্মদ ওরফে রিপন। গত ৩১ জানুয়ারি অবৈধভাবে অবস্থান করার অভিযোগে শাহ ইনায়তগঞ্জ থানার পুলিশ রিপনকে গ্রেপ্তার করে। ২৩ জুলাই স্থানীয় আদালত রিপনকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। কারাগার কর্তৃপক্ষ সাংবাদিকদের জানায়, বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে নিজের পরিধেয় কাপড় দিয়ে ফাঁস দেন রিপন। সঙ্গে সঙ্গে কারাগার কর্তৃপক্ষ রিপনকে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। অন্ধ্র প্রদেশ সরকার বাংলাদেশ হাইকমিশনকে রিপনের আত্মহত্যা করার বিষয়টি জানিয়েছে।