প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটরের দায়িত্ব পেয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।
গতকাল রোববার আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে চিকিৎসার জন্য ১৩ এপ্রিল থেকে এক মাস সিঙ্গাপুরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাঁর অনুপস্থিতিতে হায়দার আলী ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন।