হিংস্র প্রাণী সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ধামইরহাটের জাতীয় উদ্যান আলতাদীঘি শালবনে ছেড়ে দেওয়া অজগরসহ হিংস্র প্রাণী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ ধামইরহাট শাখার সহসভাপতি দেবলাল টুডু। বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুণ্ডা, নওগাঁ জেলা বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমন্বয়ক জয়নাল আবেদীন, জাতীয় যুব পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান, ছাত্র ও যুব পরিষদের উপদেষ্টা মোশারফ হোসেন চৌধুরী প্রমুখ।