হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, নয়াদিল্লি সরকার ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি চালানো নিয়ন্ত্রণ করেছে বলে দাবি করেছে। তবে সীমান্তে রাবার বুলেট ব্যবহারের অনুমতি দিয়েছে দিল্লি। কিন্তু নির্যাতনের ঘটনাও অব্যাহত আছে। এর ফলে সেখানে মৃত্যুর ঘটনা ঘটছে।গতকাল রাতে বিবিসি রেডিওর খবরে বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচ জানায়, সীমান্তে প্রায় ৯০০ বাংলাদেশি ও ভারতীয় মারা গেছে। কিন্তু এখনো কোনো বিএসএফ সদস্যের সাজা হয়নি। অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিক ভারত সরকারের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।