হিউম্যান হলারের ভাড়া বৃদ্ধির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিউম্যান হলারের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১১ সালের ২২ মে সর্বশেষ হিউম্যান হলারের ভাড়ার তালিকা তৈরি করা হয়। কিন্তু মালিকপক্ষ সেই তালিকার ভাড়াও কার্যকর করতে পারেনি। এবার বাসভাড়া হালনাগাদ করা হলেও হিউম্যান হলারের ভাড়া হালনাগাদ করা হয়নি। ১৫ অক্টোবরের মধ্যে ভাড়া হালনাগাদ করতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী।