প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিজড়াদের বঞ্চনা এবং অধিকার নিয়ে গতকাল বুধবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, হিজড়াদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং অধিকার নিশ্চিত করার জন্য তাঁদের শিক্ষার সুযোগ দিতে হবে। তাঁদের ব্যাপারে সবার দৃষ্টিভঙ্গিও বদলাতে হবে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারকক্ষে আলোচনা সভায় অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদ, দর্শন বিভাগের শিক্ষক সৈয়দ নিজার আলম ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রেজওয়ানা করিম স্নিগ্ধা উপস্থিত ছিলেন।