হিজড়াদের নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কুষ্টিয়ার হিজড়া সম্প্রদায়কে নিয়ে গতকাল শনিবার এক সেমিনার হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌসের সভাপতিত্বে সভায় জেলার ৪০ জন হিজড়া সম্প্রদায়ভুক্ত অধিবাসী অংশ নেন। এ সময় জেলা প্রশাসক প্রাথমিকভাবে শনাক্ত করা স্থানীয় ৮৮ জন হিজড়াকে সরকারের বিভিন্ন কার্যক্রমে (বয়স্ক ভাতা, ৪০ দিনের কর্মসূচি, ভিজিডি ইত্যাদি) অন্তর্ভুক্তিতে নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।