হিজড়াদের ভাতা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় হিজড়াদের মধ্যে মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন প্রমুখ। প্রথম দফায় ৪০ জন হিজড়াকে মাসিক ৩০০ টাকা করে ভাতা দেওয়া হবে।