হিজড়াদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় হিজড়া সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম। এতে সমাজসেবা অধিদপ্তরের মাঠ পরিদর্শক আবদুস সালাম, ইউনিয়ন সমাজকর্মী ফজলুল হক, সিরাজগঞ্জ জেলা হিজড়া সমিতির প্রতিনিধি রাব্বী, উপজেলা প্রতিনিধি কাজলী প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশে হিজড়াদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন হিজড়া উপস্থিত ছিলেন।