হিজড়াদেরও মানুষের মর্যাদা দিতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিজড়াদের মানুষের পূর্ণ মর্যাদা নিয়ে সমাজে বসবাসের অধিকার দিতে হবে। এই সম্প্রদায়ের প্রতি বৈরী মনোভাবাপন্ন মানসিকতার অবসান ঘটিয়ে সম্পত্তির উত্তরাধিকার প্রতিষ্ঠাসহ সমাজ ও রাষ্ট্রের সব কাজে অংশগ্রহণের অধিকার দিতে হবে।
গতকাল শনিবার খুলনা বিভাগে হিজড়াদের অধিকার আদায় নিয়ে কর্মরত সংগঠন লোসাউকের উদ্যোগে চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হিজড়া নেত্রী লাভলী এ দাবি করেন। এ সময় তিনি হিজড়াদের প্রতি অবহেলা ও বঞ্চনার তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি হিজড়াদের অবদানের কথাও বলেন।
লোসাউকের চেয়ারপারসন নাজমুল আহসান, পরিচালক পারভীন আক্তার, স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আলোর ছোঁয়ার নির্বাহী পরিচালক রেজাউল হক বক্তব্য দেন। এতে চুয়াডাঙ্গা ছাড়াও আলমডাঙ্গা ও দর্শনা থেকে আসা হিজড়ারা উপস্থিত ছিলেন।