হিজবুত তওহিদ ও আনসারুল্লাহকে নিষিদ্ধ করার চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন হিজবুত তওহিদ ও আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করার চিন্তাভাবনা করছে সরকার। একই সঙ্গে জঙ্গিদের অর্থের সংস্থান বন্ধ করার ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা কমিটির কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার-সম্পর্কিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জঙ্গিবাদে আর্থিক সহায়তার বিষয়টি খতিয়ে দেখতে ব্যাংকিং বিভাগের একজন প্রতিনিধিকে জঙ্গিবাদ প্রতিরোধ এবং প্রতিকার কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।