হিজবুত তওহিদের চার নারীসহ ছয় সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে গতকাল সোমবার ধর্মভিত্তিক সংগঠন হিজবুত তওহিদের চার নারীসহ ছয় সদস্যকে আটক করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
আটক ছয়জন হলেন মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী সোনিয়া, গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের আতাবুলের স্ত্রী আরিফা ও কড়াইগাছি গ্রামের রইছউদ্দিনের ছেলে আনিছুজ্জামান, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের আলী কদরের স্ত্রী জাহানারা বেগম ও আতিয়ার রহমানের স্ত্রী জাহানারা বেগম এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলান বিরালমি গ্রামের আতিয়ার রহমানের ছেলে নুর আলম।
জানা গেছে, আটক চার নারী গতকাল দুপুরে যশোর শহরের মিশনপাড়া এলাকায় উগ্র ইসলামি প্রচারপত্র ও বই বিক্রির চেষ্টা করছিলেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।