হিজবুত তওহিদের দুই কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণকালে হিজবুত তওহিদের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার শহরের ফুড অফিস মোড় এলাকায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন, মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের জাহিদুল ইসলাম (২৯) ও সিন্দুরকৌটা গ্রামের আবদুল গাফ্ফার (২২)।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্ত্তুজা বলেন, বেলা ১১টার দিকে ওই দুই ব্যক্তি লিফলেট বিতরণ করছিলেন। এ সময় খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের গ্রেপ্তার করে।