হিজবুত তওহিদের দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজারের বড়বাড়ী এলাকার একটি পোশাক কারখানা থেকে প্রচারপত্র বিলি করার সময় গতকাল বুধবার সকালে হিজবুত তওহিদের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ভোলার চরফ্যাশন থানার মো. শাহ্ আলমের ছেলে হেলাল উদ্দিন (২৮) ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানার বালিধুপা গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. হানিফ ওরফে মানিক (২৬)। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সাংবাদিক পরিচয়ে তাঁরা বোর্ডবাজারের উইভার্স ফ্যাশন নামের একটি পোশাক কারখানার ভেতরে ঢুকে হিজবুত তওহিদের প্রচারপত্র ও বই বিলি করছিলেন। এ সময় কারখানার শ্রমিকেরা তাঁদের আটক করে পুলিশে দেন।