হিজবুত তওহিদের পাঁচ সদস্য ও এক সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৮) সদস্যরা গত শুক্রবার রাতে বরিশাল নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হিজবুত তওহিদের পাঁচ সদস্য ও এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, সিডি ও লিফলেট উদ্ধার করা হয়।র্যা ব জানায়, নগরের লঞ্চঘাট, রূপাতলী, ভিআইপি গেট ও দপদপিয়া সেতু এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে হাফিজা আক্তার (১৮), রহিমা সুলতানা (২৪) ও পারভীন আক্তার (২৮), মোকছেদ আলী (৩৮) ও মেহেদী হাসান (১৮) হিজবুত তওহিদের সদস্য। একই রাতে নগরের অন্যতম সন্ত্রাসী বাদাম আমিরুলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, আটক ব্যক্তিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।