হিজবুত তওহিদের সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় গতকাল মঙ্গলবার আদালত এলাকা থেকে হিজবুত তওহিদের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোসলেম আলী (৪১)। তিনি জেলার দেবহাটা উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, অতিরিক্তি জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের কার্যক্রম চলাকালে মোসলেম আলী তাঁর সংগঠনের ধর্মভিত্তিক বইপত্রসহ ভেতরে ঢোকার চেষ্টা করেন।