হিজবুত তওহিদের সদস্য সন্দেহে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের হোসেনপুরে এলাকাবাসীর সহযোগিতায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তওহিদের সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার দুপুরে উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের মোজাহিদুল ইসলাম (৩২) ওই সংগঠনের লিফলেট বিতরণের সময় এলাকাবাসী তাঁকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে।এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, তদন্ত অব্যাহত রয়েছে। তবে উদ্ধার করা লিফলেট দেখে গ্রেপ্তার ব্যক্তি নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।